নওগাঁয় খালেদার উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নওগাঁ জেলা বিএনপি।
উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবী জানিয়ে সোমবার (৯ অক্টোবর) দুপুরে নওগাঁ পৌর শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দান করেন। এর পর মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এসময় নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র নজমুল হক সানি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নওগাঁ জেলার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, রেজু শেখ, বেলাল, মামুনুর রহমান রিপন, ভিপি রানা প্রমুখ। নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বক্তব্যে বক্তারা, দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

খালেদা জিয়ার মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া, দিনভর নানা কর্মসূচি পালন

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

