১০ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

১০ দিন পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (০২ জুলাই) বিকেলে তিনি গুলশানের বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ. জেড. এম. জাহিদ হোসেন।
গত (২৫) জুন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদ্যন্ত্রে পেসমেকার বসানো হয়। এ বিষয়ে ডা. জাহিদ হোসেন বলেন, পেসমেকার বসানোর পর এখন তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। সে কারণে তাকে ১০ দিন পর মঙ্গলবার (০২ জুলাই) বিকেল ৫টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়েছে। বাসায় রেখেই তাকে আগের মতো চিকিৎসা দেবেন চিকিৎসকেরা।
জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে গত (২১ জুন) মধ্যরাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাৎক্ষণিক তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তার হার্টে ৩টি ব্লক ছিল। আগে তার হার্টে ১টা রিংও পরানো হয়েছিল।
সবকিছু পর্যালোচনা করে বিদেশি ডাক্তার ও মেডিকেল বোর্ডের পরামর্শে গত (২৩ জুন) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসকেরা জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

