পুষ্পা টু বাংলা ভাষাতেও মুক্তি পেতে যাচ্ছে
পুষ্পা টু এ বছরের সবচেয়ে হাইপড ভারতীয় সিনেমার মধ্যে একটি। জনপ্রিয় সাউথ অ্যাক্টর আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিলের সিনেমাটি এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে ট্রেন্ডিং টিজারে আছে। ‘পুষ্পা ২‘র স্যাটেলাইট, ডিজিটাল ও টিভি স্বত্ব কিভাবে বিক্রি হবে তা নিয়ে ছিলো বিভিন্ন জল্পনা।
সিনেমার পরিচালক সুকুমার এখন ‘পুষ্পা ২’ এর শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। বরাবরের মতো সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২’।
তবে নতুন খবর হচ্ছে ‘পুষ্পা ২’ এবার বাংলা ভাষাতেও মুক্তি পাবে। সিনেমাটিতে কণ্ঠ দেবেন পশ্চিমবাংলার গায়ক তিমির বিশ্বাস।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিমির বিশ্বাস জানান, সবকিছুই খুব প্রাথমিক পর্যায়ে আছে। এখনি সবকিছু খোলাসা ভাবে বলতে পারছি না। তবে শোনা যাচ্ছে, সিনেমাটির বাংলা ভার্সনে ১টি গানেও কণ্ঠ দেবেন তিনি। তবে এ ব্যাপারে এখনো কোনো ঘোষণা দেয়নি সিনেমাটির পরিচালক কিংবা প্রযোজক।
পুষ্পার প্রথম পার্টের চেয়ে ‘পুষ্পা ২’ সিনেমার বাজেট দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিলো ১৯৩ কোটি রুপি। এবার ‘পুষ্পা ২’ এর বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক-ঠাক থাকলে আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট
পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী
চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস
মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?
বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন
বিলুপ্তির পথে আড়াইশ বছরের সার্কাস শিল্প! কেন ধুঁকছে বাংলার এই আদি লোকজ ঐতিহ্য?
জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে
কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট
চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন