অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে থানা পুলিশ। তবে এসময় কৌশলে পালিয়ে গেছে পিকআপ চালক।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জেরার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই পিকআপটিকে আটক করে পুলিশ।

Sponsored Link

জানা গেছে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কিছুদূর গিয়ে রাস্তার ধারে পিকআপটি রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজা সহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চলমান রয়েছে

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link