অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

কুড়িগ্রামে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্যাম্পের ব্যারাকে নিজ রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের গংগাহাট সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দিন (২৩)। তার সিপাহী নম্বর ১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।

Sponsored Link

বিজিবি ও থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় নাসিম উদ্দিন গংগাহাট বর্ডার আউট পোস্টে (বিওপি) টহলরত ছিলেন। রাত পৌনে ১টার দিকে বিওপির সৈনিক লাইনের পেছনে এমটি গ্যারেজের পাশ থেকে একটি গুলির শব্দ শোনা যায়। শব্দ পেয়ে নিকটবর্তী টহলদল সেখানে গিয়ে তাকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

Sponsored Link

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ ও বিজিবি ধারণা করছে, নাসিম উদ্দিন নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম জানান,, “বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই সিপাহী নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link