রৌমারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি আটক
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা। মঙ্গলাবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার মোল্লার চর সীমান্তের পিলার ১০৬১-৩ এস এর ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এদিন দুপুরে রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের মৃত হাশেম মল্লিকের ছেলে মো: জামাল মল্লিক (৬৮), একই উপজেলার সন্ন্যাসী গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে মো: চাঁন মিয়া (৫৬), পলিটিক্স গ্রামের আব্দুর রশিদের ছেলে মো: রেজাউল শিকদার (২০), হুগতপাতি গ্রামের মো: বারেক সিকদারের ছেলে মো: জাকারিয়া শিকদার (১৮), গাবতলা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো: নুরুল ইসলাম (৪৩), শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের মো: আব্দুল লতিফের ছেলে মো: রাসেল (৩২), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের মৃত আলহাজ নঈম উদ্দিনের ছেলে মো: জাকিরুল হক (৪৫), একই গ্রামের মো: সোবহান হোসেনের ছেলে মো: ফরহাদ (৩৫)।
বিজিবি সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস আগে কাজের সন্ধানে দালাল চক্রের মাধমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন তারা।
মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার মো: সিরাজুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার ভোরে টহলরত অবস্থায় ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ ঘটনার পর সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে।’
রৌমারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশিকে আটকের বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মামুনুর রশিদ জানান, বিজিবি বাদী হয়ে আটকৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে। আগামীকাল বুধবার তাদের আদালতে পাঠানো হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই
কুড়িগ্রামে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ
হাসপাতালে যাচ্ছিলো মা-মেয়ে, পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে বিদ্যুতের শক দিয়ে মাছ শিকার, ৬ জেলে আটক
রৌমারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি আটক
কুড়িগ্রামে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
হাট-বাজার পরিষ্কার করছে শিক্ষার্থীরা
ফুলবাড়ীতে মসজিদ-মন্দির পরিষ্কার করলেন শিক্ষার্থীরা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন