খাগড়াছড়িতে বন্যা, সাজেকে আটকে পড়েছেন ২৫০ পর্যটক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে ভারি বর্ষণের কারণে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি-সাজেক সড়ক ডুবে গিয়ে সাজেকের সাথে যান চলাচল একবারে বন্ধ হয়ে গেছে। এর ফলে সাজেকের পর্যটন কেন্দ্রগুলোতে আটকে পড়েছেন কয়েক’শ পর্যটক।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলের দিকে খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশের সড়ক সম্পূর্ণ ডুবে গিয়ে রাঙ্গামাটির সাজেকসহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলা সাথে যান চলাচল একবারে বন্ধ হয়ে যায়। সাজেকে যাতায়াত করার একমাত্র সড়কটি ডুবে যাওয়ায় পানি না কমা পর্যন্ত সেখানেই থাকতে হবে কয়েক’শ পর্যটককে।
খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি সৃষ্টির বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিৎ চক্রবর্তী জানান, সাজেকের বাঘাইহাট বাজার ও মাচালং ব্রিজ ডুবে গিয়ে সড়ক যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে। এ কারণে সাজেকে কয়েক’শ পর্যটক আটকে পড়েছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, সাজেক সড়কের দীঘিনালার কবাখালি অংশের সড়ক সম্পূর্ণ ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে সোমবার ও মঙ্গলবার সাজেকে যেসব পর্যটক বেড়াতে এসেছেন তারা সকলেই আটকে পড়েছেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
দেড় বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে মা আটক
খাগড়াছড়ি সদরে শিক্ষককে পিটিয়ে হত্যা, শহরজুরে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে বন্যা, সাজেকে আটকে পড়েছেন ২৫০ পর্যটক
পাহাড়ি ঢলে সাজেকে আটকা পড়েছে ৬ শতাধিক পর্যটক
ঘূর্ণিঝড়ে উদ্ধার কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ফাইটারের মৃত্যু
খাগড়াছড়িতে টিনের চালে বজ্রপাত, ঘরসহ মা ও ছেলে পুড়ে ছাই
খাগড়াছড়ি শহরে ভয়াবহ আগুনে ২০ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়ির দিঘীনালায় ২৫টি দোকান আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ২, আহত ২০
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন