অন্বেষণ ডেস্ক :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ২, আহত ২০

বিশেষ সংবাদ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরও ২০ জন যাত্রী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) এবং মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে ১টি পিকআপ সামাজিক আনুষ্ঠানে যোগ দিতে জেলার গুইমারা উপজেলায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ১টি পর্যটকবাহী বাস পাহাড়ী মোড় অতিক্রম করার সময় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপে থাকা ২ নারীর ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় অন্তত আরও ২০ জন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। এ সব আহত যাত্রীরা পিকআপ যোগে গুইমারা যাচ্ছিলেন।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপ সংঘর্ষের বিষয়ে খাগড়াছড়ির সদর থানার পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ দুর্ঘটনায় কোনো পর্যটক হতাহত হয়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫)...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে...