চাঁদপুরের কচুয়ায় ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই
চাঁদপুরের কচুয়ায় ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে কচুয়া উপজেলার বাচাঁইয়া ব্রিকফিল্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত মো: কামরুল হক বলেন, আগুন লাগার সময় কেউ বাড়িতে ছিল না। এই বাড়িতে তিনিসহ আরো ২টি পরিবার বসবাস করতো। স্থানীয়দের কাছ থেকে বাড়িতে আগুন লাগার খবর পান তিনি। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মূল্যবান সকল আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে অগ্নিপাতের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
চাঁদপুরের কচুয়ায় বসতঘরে আগুন লাগার বিষয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: মাহাতাব মন্ডল বলেন, বসত বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর
স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ
নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী
ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
৯ মাসেই কোরআনের হাফেজ ১১ বছরের ইয়াছিন
কবরস্থানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী
জমি বিরোধের জেরে দুই সহোদরের ওপর নৃশংস হামলা
আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন: এসআইকে ছাত্রদল নেতা
সন্তান জন্মের পরপরই মৃত্যু বরণ করলেন ধর্ষণের শিকার সেই অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন