৯ মাসেই কোরআনের হাফেজ ১১ বছরের ইয়াছিন

চাঁদপুরের মতলব উত্তরের বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজিয়া কওমি মাদ্রাসার ১১ বছর বয়সী শিক্ষার্থী ইয়াছিন আরাফাত মাত্র ৯ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ইয়াছিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী গোলাম সরোয়ার ফরিদী, যিনি আনুষ্ঠানিকভাবে ইয়াছিনের মাথায় পাগড়ি পরিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ইয়াছিন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামে। তিনি মো. সবুজের ছেলে।

মাদ্রাসার মোহতামিম মুফতী আব্দুল্লাহ আল জামি বলেন, “মাত্র ৯ মাস আগে ইয়াছিন আমাদের মাদ্রাসায় ভর্তি হয়। শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে নিরলস পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই পুরো কোরআন মুখস্থ করেছে। এটি নিঃসন্দেহে এক বিরল ও অনুপ্রেরণামূলক সাফল্য।”
ইয়াছিন বলেন, “আমি কোরআনে হাফেজ হতে পেরেছি, এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে একজন আলেম হয়ে ইসলাম ও দেশের সেবা করতে পারি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুনসুর আহমেদ, মুফতি হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কোরআন পোড়ালেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নেত্রী

চাঁদপুরে গ্রাহকের স্বর্ণ ও অর্থ আত্মসাৎকারী সেই ব্যবসায়ী সপরিবারে আটক

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

কবরস্থানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী

