সন্তান জন্মের পরপরই মৃত্যু বরণ করলেন ধর্ষণের শিকার সেই অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী
চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী সন্তান জন্ম দেয়ার পরপরই বরণ করেছেন। রবিবার (০৯ মার্চ) জেলার পার্শ্ববর্তী উপজেলা শাহরাস্তি এলাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন তিনি। এরপর তিনি মারা যান।
জানা যায়, কচুয়া উপজেলার ৪২ বছর বয়সী এই নারী বাক প্রতিবন্ধী হওয়ায় তার বিয়ে হয়নি। বাবার বাড়িতে থাকতেন তিনি। ২০২৪ সালের জুলাই মাসে ধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় তার ভাই একই বাড়ি আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান প্রদীপকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার বাদী বলেন, আমার বোন একজন বাক প্রতিবন্ধী নারী। তাই বোনের সরলতার সুযোগ নিয়ে প্রদীপ তাকে একাধিক বার ধর্ষণ করে। এতে আমার বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত প্রদীপকে গ্রেফতার করা হয়েছে। জেলা আদালতে আসামির কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, গতকাল সকালে সেই অন্তঃসত্ত্বা নারী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে অন্তঃসত্ত্বা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কন্যা সন্তান জন্ম দেয়ার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাক প্রতিবন্ধী ওই নারী। তবে জন্ম নেওয়া শিশুটি সুস্থ্য রয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব জানান, ধর্ষণ এবং যেকোনও ধরনের নারী নির্যাতনের অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীর সব্বোর্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর
স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ
নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী
ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
৯ মাসেই কোরআনের হাফেজ ১১ বছরের ইয়াছিন
কবরস্থানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী
জমি বিরোধের জেরে দুই সহোদরের ওপর নৃশংস হামলা
আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন: এসআইকে ছাত্রদল নেতা
সন্তান জন্মের পরপরই মৃত্যু বরণ করলেন ধর্ষণের শিকার সেই অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন