দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শুভ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক স্কুলছাত্র।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের হরিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহত শুভ উপজেলার ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের মুন্টু আলীর ছেলে। আহত হাবিবুর একই গ্রামের শহিদ ঠাকুরের ছেলে। তারা দু’জনই পিপুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, শুভ ও হাবিবুর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। আহত হাবিবুর ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনাচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, সড়কে দুর্ঘটনায় শুভ নামের এক স্কুল নিহত ও অপর একজন আহত হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু
কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ
ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার
কুষ্টিয়ায় মন্দিরে কার্তিক-সরস্বতী প্রতিমা ভাঙচুর , আইপি ক্যামেরা চুরি
কুষ্টিয়ায় ছেলের বটির কোপে মায়ের মৃত্যু
কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক
ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: জামায়াত আমির
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন