অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২১ জুন, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে।

Sponsored Link

নিহত চালকের নাম আনিচুর রহমান আনিস। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। তবে তার সহকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে পাথর নিয়ে ট্রাকটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি কালভার্টের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকে আগুন ধরে যায়।

Sponsored Link

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ট্রাকের কেবিন থেকে চালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর উদ্ধার কার্যক্রম শুরু করে।

Sponsored Link

তিনি জানান, চালকের সহকারী পাথরের নিচে চাপা পড়েছিলেন। পরে উদ্ধারকাজ চালিয়ে তার মরদেহও শনাক্ত করা হয়। নিহত সহকারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link