বর্ষসেরা প্লেয়ারের লড়াইয়ে মেসির সঙ্গে এমবাপ্পে ও হালান্ড
বর্ষসেরা প্লেয়ারের লড়াইয়ে মেসির সঙ্গে রয়েছেন এমবাপ্পে ও হালান্ড। গত বছর কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবারও সেরা তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। সেরার দৌড়ে তাঁর সঙ্গে আছেন ম্যান সিটির তারকা নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড এবং পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
লন্ডনে আগামী (১৫ জানুয়ারি) দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
সেরা ফুটবলারদের নির্বাচনে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়েছে ফিফা। ফিফা ওয়েবসাইটে জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেওয়া ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হবে বর্ষসেরা ফুটবলারকে। বিশ্বকাপ জেতায় গতবছর সবাইকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। এবার পিএসজির হয়ে লিগ শিরোপা জিতেছেন তিনি।এরপর ইন্টার মায়ামির জার্সিতেও জিতেছেন একটি শিরোপা জিতেছেন।
বর্ষসেরা প্লেয়ারের লড়াইয়ে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড সময়টা কাটিয়েছেন দারুণ। ম্যানচেস্টার সিটির এই গতিময় ফুটবলার হালান্ডকে এগিয়ে রাখা হচ্ছে এই পুরস্কার জেতার ক্ষেত্রে। কেননা সিটিকে ট্রেবল জেতাতে বড় অবদান রাখেন গোলমেশিন হালান্ড।
এই সময়ের মধ্যে ৩৩ ম্যাচ খেলে ২৮ গোল করেছেন তিনি। এদিকে মেসির মতো এমবাপ্পেও জিতেছেন লিগ ওয়ানের শিরোপা। এই সময়ে ২০ ম্যাচ খেলে ফরাসি এই ফরোয়ার্ডের গোল ১৭টি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই
সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়
পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার
হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন