চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: টুটুল খান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (০৩ জুন) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরনগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টুটুল খান সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের মো: খোকন মণ্ডলের ছেলে। আহতরা হলেন, একই উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের মো: তুফান মণ্ডলের ছেলে মো: আবুল হোসেন (৫৬) ও গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের মো: আহাদ আলির ছেলে মো: মিলন হোসেন (২৪)।
জানা গেছে, সোমবার (৩ জুন) টুটুল ও তার চাচাতো ভাই মিলন হোসেন মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদরের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজন গুরতার আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক টুটুলকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

