নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানব বন্ধন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানব বন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলি গ্রামে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বেলা ১ টার দিকে এই মানবন্ধনে অংশ নেয় স্থানীয় ভুক্তভোগী প্রায় শতাধিক মানুষ।

মানবন্ধন থেকে ভুক্তভোগীরা তাদের বক্তব্যে, স্থানীয় প্রভাবশালী মহলের দীর্ঘ দিনের বাঙ্গালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবী জানান। এছাড়াও অভিযোগ, অনেকেরই ফসলি জমি ঘেষে মাটি কাটা হয়েছে এবং নদীর বালু স্তুপ করে জমি দখল করে রাখা হয়েছে।

বালু উত্তোলনে নদীতে ভাঙ্গন হওয়ায় জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিবাদ করলেই মিলছে হুমকী ও পুলিশ দিয়ে হয়রানি। এছাড়ার গ্রামের ভিতর দিয়ে বালুবাহী একাধিক ট্রাক দিনে ও রাতে চলাচল করায় একদিকে রাস্তা ঘাট নষ্ট হচ্ছে, অন্যদিকে মানুষ জনের রাস্তা চলাচলও অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধ থেকে আশরাফ আলী, ময়নুল ইসলাম, মিন্টু প্রামাণিক, ফয়জুল আকন্দ, দুদু মন্ডল, হাসেন আলী, আব্দুল জলিল সহ অন্যান্যরা বক্তব্যে এসব কথা উল্লেখ করেন। পাশাপাশি অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

উল্লেখ্য, গেলো ২৯ জানুয়ারী বগুড়ার শেরপুরে বালু উত্তোলনের সাথে যুক্ত মোন্নাফ চৌধুরী, শাহিদুল ইসলাম, বক্কার আলী ও চার্লী সরকারের বিরুদ্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্থানীয় ভুক্তভোগীরা একত্রে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী জানান, কিছুদিন আগেই বড়ইতলি গ্রামে অভিযান চালিয়ে জরিমানা ও মেশিন জব্দ করা হয়েছে। বালু উত্তোলনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ আরও কঠর হবে বলে উল্লেখ করেন তিনি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...