অন্বেষণ ডেস্ক :

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতার মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মো: ফেরদৌস আহমেদের (৪৮) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার রাস্তার পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা মো: ফেরদৌসের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত মো: ফেরদৌস আহমেদ সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার গ্রামের মো: নুরল হকের ছেলে। তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

জানা গেছে, রবিবার (১০ মার্চ) বিকালে সদর উপজেলার বড়বাড়ি ইউরিয়নে বিএনপির এক সভায় যোগদানের কথা বলে বাসা থেকে বের হন ফেরদৌস আহমেদ। পরে রাত গভীর হলেও বাড়ি না ফেরায় ফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পায় তার পরিবার। অবশেষে লালমনিরহাটে খুঁজতে এসে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পায় তার পরিবার। কিন্তু তার কোন সন্ধান মিলেনি।

স্থানীয়দের ধারণা স্বেচ্ছাসেবক দলের নেতা ফেরদৌস আহমেদ চোরাচালালেন সঙ্গে জড়িত থাকায় মাদক কারবারির লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ছাড়াও ঘাতকরা তাকে শহর থেকে নিয়ে এসে নিজপাড়ার এলাকার নির্জন জায়গায় শ্বাসরোধে হত্যা করে সড়কের পাশে তাকে ফেলে পালিয়ে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা।

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতার মরদেহ উদ্ধারের বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক জানান, নিহতের পরিবারের দেওয়া তথ্য মতে ফেরদৌস বেশ কিছু টাকা নিয়ে বিএনপির একটি সভায় যোগদানের কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে এলেও আর বাড়ি ফিরেনি ফেরদৌস। থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি তার পরিবার। আমরা পুরো ঘটনা তদন্ত করছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...