অন্বেষণ ডেস্ক :

শিক্ষক মুরাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ

বিশেষ সংবাদ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ডা. খ মহিদ উদ্দিন।

ড. খ মহিদ উদ্দিন জানান, শিক্ষক মুরাদ হোসেন কোচিং সেন্টারে ভুক্তভোগী ছাত্রীদের জোরপূর্বক যৌন হয়রানি করতেন। আটকের সময় জব্দ হওয়া মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন আলামত পর্যালোচনা করে এর প্রমাণ মিলেছে। এছাড়াও, বেশ কিছু অডিও রেকর্ডসহ একাধিক ছাত্রীর সাথে আপত্তিকর কথোপকথনের প্রমাণও পাওয়া গেছে।

তিনি আরও জনান , শিক্ষক মুরাদের বিরুদ্ধে গত (৭ ফেব্রুয়ারি) কলেজ কর্তৃপক্ষের নিকট শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করেন, কোচিংয় সেন্টারে ছাত্রীদের যৌন হয়রানি করেন তিনি। প্রায় এক দশক ধরে শিক্ষার্থীদের প্রাইভেট কোচিংয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন শিক্ষক মুরাদ হোসেন।

এই অভিযোগের পর গত (২৪ ফেব্রুয়ারি) শিক্ষক মুরাদ হোসেনকে আজিমপুর শাখা থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ। পরে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক শিক্ষার্থীর মা বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিন রাতেই কলেজের পরিচালনা কমিটির সভায় শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাতে কলাবাগানের বাসা থেকে মুরাদ হোসেনকে আটক করে পুলিশ। এ সময় ১টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠিয়ে তার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। আজ শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত মুরাদ হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...