শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, আর রাস্তায় নামার দরকার নেই: সারজিস
শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে রাস্তায় নামার দরকার নেই বলে মনে করছেন সমন্বয়ক সারজিস আলম। তিনি শিক্ষার্থীদের পড়ার টেবিলে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে এক সাংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সারজিস আলম।
সারজিস জানান, শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, তোমাদের আর রাস্তায় নামার দরকার নেই। আমরা পুলিশের বিভিন্ন মাধ্যম থেকে শুনছি যে, তারা যদি তাদের জায়গায় দায়িত্ব পালনে আসেন তখন শিক্ষার্থীরা আবার কোনো কিছু করে বসবে কি না।
আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভাববেন না। আপনারা দায়িত্বে ফিরলে প্রয়োজনে আমরা আপনাদের সহযোগিতা করবো।
এ সময় একটি উদাহরণ টেনে সারজিস জানান, গতকাল (বৃহস্পতিবার) একটি কাজের জন্য নারায়ণগঞ্জে গিয়েছিলাম। সেখানে দেখলাম ট্রাফিক পুলিশ আসার পর শিক্ষার্থীরা তাদের বরণ করে নিয়েছে।
তিনি আরো জানান, আমরা শিক্ষার্থীদের স্পষ্ট করে বলছি, তারা যা করেছে তাদের অনেক ধন্যবাদ। তবে এখন তাদের পড়ার টেবিলে ফিরতে হবে। তাদের আর রাস্তায় থাকার প্রয়োজন নেই। আমাদের একটা বুদ্ধিবৃত্তিক জাতি দরকার, যারা সামনের দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে আমরা কোনো জায়গায় মারামারি বা ভাংচুরের মতো কোনো ঘটনা ঘটাইনি। তবে এর মধ্যেই অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তবে আপনাদের অনুরোধ করছি, আপনারা কোন জুলুম-অত্যাচার করবেন না।
আমাদের কোন সমন্বয়ক বা সহ-সমন্বয়ক বা সংশ্লিষ্ট কেউ কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকলে আমরা তাদের বহিষ্কার করবো। আপনাদের কাছে কোন ভিডিও থাকলে তা আমাদের দিয়ে সাহায্য করবেন।’
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন