অন্বেষণ ডেস্ক :

মেদ কমাতে অস্ত্রোপচার করায় মারা গেলেন ব্রাজিলিয়ান গায়িকা ডানি লি

বিশেষ সংবাদ

মেদ কমাতে অস্ত্রোপচার করায় মারা গেলেন ব্রাজিলিয়ান গায়িকা ডানি লি, যাঁর পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো। অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডানি লি। ওজন কমানোর সহজ উপায় খুঁজতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো তাঁর। অস্ত্রোপচার করার পর অসুস্থ হয়ে মৃত্যু হয় এই গায়িকার।

ডেইলি মেইল ইউকের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২৬ জানুয়রি) লাইপোসাকশন হয় এই গায়িকার। তার পর থেকেই বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে তাঁর শরীরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবার হাসপাতালে নিতে হয় ওই গায়িকাকে। শেষমেশ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, পেট ও স্তনের মেদ কমাতে লাইপোসাকশন সার্জারি করান তিনি। তার পর থেকেই শরীরে নানা রকম অস্বস্তিবোধ করতে থাকেন। ডানিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ডানির গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) ডানিকে সমাধিস্থ করা হবে। ডানির স্বামী মার্সেলো মিরা বলেন তাদের ৭ বছরের এক কন্যাসন্তানও রয়েছে। তবে লাইপোসাকশনই ডানির মৃত্যুর কারণ কি না, তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

ডানি লির হিট গান ‘ইউ সু দা আমাজোনিয়া’র জন্য সর্বাধিক পরিচিত, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। ব্রাজিলের খুব জনপ্রিয় পপতারকা ডান লি। তাঁর শেষ গান ‘গুয়েরা দে আমর’ এ বছর ১৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ’ (তাজু ভাই ২.০) হঠাৎ করেই মেটা প্ল্যাটফর্ম থেকে উধাও...

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে। এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী...

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।রোববার...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ’ (তাজু ভাই ২.০)...

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে।...

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে...

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেয়, আপনি দেন না: স্পিকারকে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে চমকপ্রদ মন্তব্য করেছেন।...

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট...