সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

সিলেটে ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৪

বিশেষ সংবাদ

সিলেটে ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ২টি ট্রাক জব্দ করা হয়। বুধবার (২৩ এপ্রিল) সকালে নগরীর শাহপরান এলাকার মুরাদপুর থেকে তাঁদের আটক করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ ১০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নগরীর শাহপরান এলাকার মুরাদপুর পয়েন্টের পাকা রাস্তার ওপরে ২টি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। এসময় ১টি ট্রাকে ৪৫৫ ও অপর ট্রাকে ২৮০ বস্তাসহ মোট ৭৩৫ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, পাবনার সুজানগরের মৃত মো: ইসমাইল শেখের ছেলে মো: এরশাদ শেখ (৪০) (ট্রাকচালক) তার ভাই মো. গিয়াস প্রামাণিক (২০) (হেলপার) ও রাজশাহী সদরের মো: মইন উদ্দিনের ছেলে মো: স্বপন ইসলাম (৩২) (ট্রাকচালক), মো: বদুদ জামানের ছেলে মো: শাহজাহান (২৭) (হেলপার)।

সিলেটে ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে আটকের বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো: সাইফুল ইসলাম জানান, আটকৃতদের বিরুদ্ধে (এসএমপি) শাহপরান থানায় মামলা প্রক্রিয়াধীন। চোরাচালানের বিরুদ্ধে (এসএমপি) গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ওসিকে হুমকির মামলায় বাহুবল বিএনপি সভাপতির অস্থায়ী জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে চায় না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের মধ্যেই তাদের সরকারি বাসা...

ওসিকে হুমকির মামলায় বাহুবল বিএনপি সভাপতির অস্থায়ী জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে চায় না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়,...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩...

ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করবে সরকার

টিসিবির ফ্যামিলি কার্ডের মতো দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’...

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ...