বাগেরহাটে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশেষ সংবাদ

বাগেরহাটে বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) হিরন্ময় সরকারের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী মোংলা থানার ওসি, সহকারী পুলিশ সুপার এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কর্মকর্তা হিরন্ময়কে থানা থেকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো: আবুল হাসনাত খান।

যশোর জেলার বাসিন্দা ভুক্তভোগী ওই নারী লিখিত অভিযোগে জানান, ৫ বছর আগে হিরন্ময় সরকারের সাথে তার পরিচয় হয়। সেই সময় হিরন্ময় সরকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। নিজের ধর্ম ও পরিচয় গোপন করে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ হন হিরন্ময়।

গোপন রাখেন তার আগের সংসারের কথাও। একপর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেম হয়। পরে বিয়ে করার আশ্বাসে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন পর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে হিরন্ময় ভ্রূণ নষ্ট করান। কিছুদিন পর হিরন্ময় ওই নারীর সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দেন।

গত বৃহস্পতিবার (০৯ মে) যশোর থেকে এসে মোংলার একটি আবাসিক হোটেলে অবস্থান নেন ভুক্তভোগী ওই নারী। পরবর্তীতে মোংলা থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মো: আজিজুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মো: মুশফিকুর রহমান তুষারকে বিষয়টি খুলে বলেন।

শনিবার (১১ মে) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। পরে পুলিশ সুপার আশ্বাস দিলে ওই নারী রবিবার (১২ মে) মোংলা থেকে যশোরে নিজের বাড়েতে ফিরে যান।

সোমবার (১৩ মে) দুপুরে বাগেরহাটে ধর্ষণের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো: আবুল হাসনাত খান জানান, অভিযুক্ত হিরন্ময় সরকারকে প্রত্যাহার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে হিরন্ময় সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে হিরন্ময় সরকার জানান, বেশ কয়েক মাস আগে তার সাথে ওই নারীর পরিচয় হয়। ওই নারীর সাথে তার শুধু বন্ধুত্ব ছিলো। তাদের মধ্যে কোনো শারীরিক বা প্রেমের সম্পর্ক হয়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...