বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

সৃজিতকে ‘আব্বু’ তাহসানকে ‘বাবা’ ডাকে: মিথিলা

বিশেষ সংবাদ

সৃজিতকে ‘আব্বু’ তাহসানকে ‘বাবা’ ডাকে মেয়ে আইরা গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী মিথিলা। দীর্ঘদিনের পরিচয়, প্রেম থেকে সংসার বেঁধেছিলেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ২০০৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় এই জুটি। দীর্ঘ ১১ বছরের সংসারের পর হঠাৎ বিচ্ছেদের পথে হাঁটেন তারকা এই দম্পতি।

এরপর ভারতের কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন অভিনেত্রী মিথিলা। প্রথম সংসারের একমাত্র মেয়ে আইরাকে নিয়ে সেখানেই থিতু হন অভিনেত্রী মিথিলা। যদিও বাবা তাহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আইরার। তবে মিথিলার সঙ্গে কী প্রাক্তন স্বামী তাহসানের যোগাযোগ ছিল?

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন মিথিলা। তিনি বলেন, তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে তার যোগাযোগ ছিল। নিয়মিত কথা হতো দুজনের মধ্যে। কিন্তু সেটা মেয়ে আয়রার কথা চিন্তা করেই।

মিথিলার কাছে প্রশ্ন করা হয়, বিবাহবিচ্ছেদের পরও প্রাক্তন স্বামীর সাথে সম্পর্ক রাখা স্বাভাবিক কি? জবাবে এই তারকা অভিনেত্রী বলেন, সব সম্পর্কে ’বন্ধুত্ব’ নাও থাকতে পারে। কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আমাদের আগে দেখতে হবে। আমার কাছে সন্তানের মানসিক স্বাস্থ্য সবার আগে। আর এটাই করা উচিত।

তিনি আরও বলেন, আমি আমার সন্তান আয়রা’কে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো আমাদের দু’জনের সন্তানের ক্ষতি হবে। আমি আর তাহসান ১৪ বছর একসঙ্গে থেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দু’জনের পরিচয়। আমরা দু’জন দু’জনকে অনেক ভালো করে জানি। আমাদের কাছে আয়রা সবার আগে।

মিথিলার সবকিছু জেনেই তাকে বিয়ে করেছেন সৃজিত সৃজিত মুখার্জি। বিষয়টি নিয়ে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘সৃজিত সবটাই জানত।বাংলাদেশে এসে আমার পরিবারকে দেখেছে সৃজিত। তাহসানের সঙ্গে আমার সম্পর্কও দেখেছে। বিয়ের মতো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে বেশ কিছু কারণ থাকে, সৃজিত আমার সবকিছু জেনেই আমাকে গ্রহণ করেছে।

মিথিলা বলেন, আয়রার সঙ্গে সৃজিতের চট করে বন্ধুত্ব হয়ে যায়। সৃজিতকে ‘আব্বু’ ডাকে আর তাহসানকে ‘বাবা’ ডাকে আয়রা। এই দুইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমি। কলকাতায় যখন একটানা থাকতাম বাংলাদেশের লোকে বলত, মিথিলাকে তো পাওয়াই যায় না।

অন্যদিকে ঢাকায় থাকলে কলকাতার লোকজন বলে আমাকে ফোনে পায় না। আমাকে কেউ যদি বেশ কিছুদিন আগে অভিনয়ের কথা বলে, তাহলে আমি ঠিক সময় বের করে ফেলি।যে কাজ করাতে চায় আর যে কাজ করবে, তাদের দু’জনের চাওয়া মিলতে হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের...

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি...