আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল, চাকরি হারালেন সকহারী পুলিশ সুপার

বিশেষ সংবাদ

আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করায় চাকরি হারালেন এক পুলিশ কর্মকর্তা। নারী ও পুরুষকে একসাথে নিয়ে আপত্তিকর ছবি তুলে জিম্মি করে টাকা আদায় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন পুলিশ একাডেমি, সারদার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: ইয়াকুব হোসেন। এ কাজের জন্য ৫ জন পুলিশ সদস্য নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছিলেন তিনি।

রবিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ২০১৯ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) ইয়াকুব হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত ছিলেন। তখন তার নিয়ন্ত্রণাধীন মিরপুর থানার সাবেক এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল মো: আব্দুস সবুর, কনস্টেবল মো: আল আমিন, কনস্টেবল রানা, কনস্টেবল অনিক ও গাড়িচালক কনস্টেবল মো: সামিউলের সমন্বয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে একটি দল গঠন করেন।

গত ২০১৯ সালে ১৯ জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী, মিরপুর পৌর এলাকার মোশারফ পুর ৩ নং ওয়ার্ডের লিপি কমিশনারের বাসায় আকস্মিকভাবে প্রবেশ করেন তাদের দল নিয়ে।

ওই বাড়িতে এক নারীর সাথে মো: শামীম রেজা ও মো: আশরাফ হোসেন অবস্থান করাকে অবৈধ কাজের অভিযোগ তুলে তাদের হ্যান্ডকাফ পরিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তাদের আপত্তিকর ছবিও তোলেন পুলিশের দল। পরবর্তীতে মিরপুর বাজার এলাকার বিকাশ ব্যবসায়ী মো: সোহেল রানার মাধ্যমে অভিযোগ কারীদের পক্ষ থেকে ১ লক্ষ টাকা আদায় করে তাদের ছেড়ে দেন।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী আশরাফ হোসেন পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে কারণ দর্শাতে বলা হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পরবর্তী তদন্তে অভিযোগটি প্রমাণিত হয়। অপরাধের গুরুত্ব ও প্রাসঙ্গিক বিষয়াদিসহ সব দিক বিবেচনা করে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) ও ৩ (ঘ) বিধি অনুযায়ী যথাক্রমে অসদাচরণ এবং দুর্নীতি’র অভিযোগে একই বিধিমালার বিধি ৪ এর উপ-বিধি ৩ (খ) মোতাবেক বাধ্যতামূলক অবসর প্রদানের আদেশ দেওয়া হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...