খাওয়ার টেবিলে বসিয়ে জাতির সঙ্গে ‘মশকরা’ করবেন না: হাইকোর্ট

বিশেষ সংবাদ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে খাওয়ার টেবিলে বসিয়ে তাদের খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে ‘মশকরা’ হিসেবে মন্তব্য করেছেন হাইকোর্ট

সোমবার (২৯ জুলাই) বিচারপতি এস এম মো: মাসুদ হোসেন দোলন ও বিচারপতি মো: মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বলেন, জাতির সঙ্গে মশকরা করবেন না। যাকে তাকে ধরে নিয়ে এসে এভাবে খাওয়ার টেবিলে বসাতে পারেন না।

দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করা আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং ডিবির হেফাজতে থাকা ৬ জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে দায়ের করা এক রিটের শুনানিতে এ কথা বলেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, ‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা করবেন না। যাকে ধরে নেন তাকেই একটি খাওয়ার টেবিলে বসিয়ে দেন।’ সোমবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা আবেদনকারী হয়ে এ রিটটি দায়ের করেন।

এ রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী মো: অনিক আর হক জানান, রিটে আন্দোলনকারীদের ওপর যেন গুলি না চালানো হয় এবং যে ৬ জন সমন্বয়ককে আটকে রাখা হয়েছে, তাদেরকে এখনই ছেড়ে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো: মেহেদী হাসান চৌধুরী আদালতকে বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা দেওয়ার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। টিভিতে দেখানো হয়েছে তাদের দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে। তারা ডিবি কার্যালয়ে খাবার খাচ্ছেন এমন ছবি প্রকাশ হয়েছে।

প্রসঙ্গত, নিরাপত্তা ঝুঁকির কথা বলে শুক্রবার (২৬ জুলাই) কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরের দিন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...