বাংলাদেশে সৃষ্ট বন্যা ষড়যন্ত্র কি না তা তদন্ত করে দেখা হবে: আসিফ

বিশেষ সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, বাংলাদেশে সৃষ্ট বন্যা সমস্যা ষড়যন্ত্র কিনা সেটি আমরা তদন্ত করে দেখবো। তবে এই বন্যা আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ।

ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর ধরে বাংলাদেশকে খুড়ে খুড়ে নষ্ট করেছে বলে মন্তব্য করে এ উপদেষ্টা জানান, রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে একদম অকার্যকর করে রাখা হয়েছে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই।

শিক্ষার্থীরা সিস্টেম রিফরমেশনের জন্য লড়াই করেছে, ক্ষমতার পালাবদলের জন্য নয় মন্তব্য করে তিনি জানান, আমরা দেশের সিস্টেমকে রিফরমেশন করার কথা বলছি। কেউ যদি তার ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন, তাহলে তিনিও করবেন না, আর এটাই স্বাভাবিক। এজন্য উপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। বর্তমানে দেশের যে ক্রান্তিকালীন পরিস্থিতি, সেটা চলে যাওয়ার পর আমরা সিস্টেম রিফরমেশনে হাত দেব।

বাংলাদেশে সৃষ্ট বন্যার বিষয়ে আসিফ মাহমুদ জানান, নোয়াখালী হচ্ছে উপকূলীয় অঞ্চল। এখানকার মানুষজন বন্যার সাথে খুব একটা পরিচিত না। তবে উপকূলীয় প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা খুব সচেতন। তাই সেখানে উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা চাই সকলে মিলে কাজ করবো। অন্যান্য জেলা থেকে মানুষজন নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে। আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন।

এর আগে, এ উপদেষ্টা বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে এখনকার আশ্রিতদের সাথে কথা বলেন এবং খোঁজ-খবর নেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রের সব বাসিন্দাদের পুনর্বাসন এবং সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।

জেলা প্রশাসক মো: দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ১৬ পদাতিকের সিইও লেফটেন্যান্ট কর্নেল মো: আশরাফুল উদ্দিন, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যম কর্মী, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষেরা এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু হামে এবং একজন রুবেলায় আক্রান্ত হয়েছে।...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...