সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১০

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন শ্রমিক।

শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সমুদ্র উপকূলে অবস্থিত মো: শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজ ভাঙা কারখানায় এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১০ শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিদগ্ধ শ্রমিকদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

কারখানা শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই জাহাজভাঙার কারখানায় স্ক্র্যাপ জাহাজের কাটিং কাজ করছিলেন বেশ কয়েকেজন শ্রমিক। জাহাজটির পাম্প রুমের ভেতরে কাটিং কাজ করার সময় হঠাৎ করেই সেখানে থাকা ১টি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পাশাপাশি কারখানার চারিপাশ কেঁপে ওঠে। এসময় পাম্প রুমের ভেতরে জাহাজ কাটার কাজ করা অন্তত ১০ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন জানিয়েছেন, ওই জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমের ভেতরে কাটিং কাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটলে ১০ জন শ্রমিক অগ্নিদগ্ধ হন।

আহতরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জেনেছি। বিস্ফোরণের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...