আন্দোলনে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা, পুলিশ সদস্য গ্রেফতার

বিশেষ সংবাদ

গাজীপুরের কোনাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে মো: হৃদয় (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল মো: আকরাম হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। আকরাম গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়ে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে কোনাবাড়ি থানার পাশে কলেজ শিক্ষার্থী হৃদয়কে গুলি করে হত্যা করা হয়। নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের মো: লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। হৃদয় লেখাপড়ার পাশাপাশি কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কোনাবাড়ী সড়ক এলাকায় গত ৫ আগস্ট কলেজছাত্র হৃদয় বিগত আ. লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এসময় কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতি দেখতে পেয়ে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। ওই সময় শিল্প পুলিশে কর্মরত বেশ কয়েকজন পুলিশ সদস্য কোনাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

এ সময় পুলিশ সদস্যরা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়-থাপ্পড় মারেন। এর একপর্যায়ে পুলিশ কনস্টেবল মো: আকরাম অতি উৎসাহী হয়ে পেছন দিক থেকে গুলি করলে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনায় হৃদয়ের ফুফাতো ভাই মো: ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে কিশোরগঞ্জের তারাইল এলাকায় অভিযান চালিয়ে আকরামকে গ্রেফতার করে।

কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কন্সটেবল আকরামের বিরুদ্ধে হত্যাকাণ্ডের যে অভিযোগ করা হয়েছিলো তার সত্যতা পাওয়া গেছে। শুক্রবার ভোরে তাকে কিশোরগঞ্জের তারাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর মেট্টোপলিটন আদালতে সোপর্দ করা হয়। আদালত সোমবার (০৯ সেপ্টম্বর) শুনানির তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেফতার করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...