বাজারে কমছে নতুন পেঁয়াজে দাম, স্বস্তি নেই আলুতে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বাজারে নতুন পেঁয়াজ চলে আসায় এবং ভারতীয় পেঁয়াজের আমদানি ও সরবরাহ বাড়ায় এই পণ্যের দাম কিছুটা কমেছে। ১ সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-২০ টাকা কমেছে সব ধরনের পেঁয়াজের দাম।

তবে স্বস্তি ফেরেনি আলুর দামে। নতুন ভারতীয় আলু এসেছে অনেক আগেই। বাজারে এখন দেশি নতুন আলুও এসেছে। এর পরেও পুরনো আলুর দাম কমেনি। একই দামে বিক্রি হচ্ছে নতুন ও পুরনো আলু। পুরনো আলু খুচরা পর্যায়ে প্রতি কেজি ৭৫-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর মহাখালী কাঁচাবাজার, জোয়ারসাহারা ও বাড্ডা বাজার সরেজমিন ঘুরে এবং বিক্রেতাদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, নতুন আলু বাজারে এলেও কৃষকরাই বাড়তি দামে বিক্রি করছেন

হিমাগার পর্যায়ে আলুর দাম বেশি হওয়ায় খুচরা বাজারে দাম কমেনি পণ্যটির। বাজারে স্থানীয় প্রশাসনের কঠোর তদারকি না থাকার কারণে আলুর দাম কমানো সম্ভব হচ্ছে না। অপরদিকে বাজারে নতুন পেঁয়াজ আসায় এবং আমদানি করা পেঁয়াজের সরবরাহ বেড়ায় পণ্যটির দাম কমেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরায় দেশি পেঁয়াজ কেজিপ্রতি মানভেদে ১০০-১২০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ মানভেদে ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ প্রতি কেজি ১২০-১৪০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ মানভেদে ৯০-১১০ টাকা দামে বিক্রি হয়েছে।

বাজারে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে রসুন। আমদানি করা রসুন প্রতি কেজি ২৩০-২৪০ টাকা ও দেশি রসুন কেজি ২৪০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল নতুন দরের বোতলজাত সয়াবিন তেল দেখা গেছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মুরগির দামে নরচর নেই। বেশ কিছু দিন ধরেই ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। সোনালি মুরগি প্রতি কেজি মানভেদে ২৯০- ৩১০ টাকা। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০-১৬০ টাকা, শিম ৮০-১০০ টাকা, বেগুন মানভেদে ৬০-৮০ টাকা, শসা ৬০-৭০ টাকা, কাঁচা টমেটো ৫০-৬০ টাকা, পেঁয়াজ পাতা ৮০ টাকা, পটোল ৫০-৬০ টাকা, করলা ৮০-৯০ টাকা, চিচিঙ্গা ৬০-৭০ টাকা, গাজর ৮০ টাকা, ঝিঙা ৭০-৮০ টাকা। প্রতি পিস লাউ ৫০-৭০ টাকা, প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৪০-৫০ টাকা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি কোনোভাবেই শোভনীয়...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয়...