শিক্ষার্থী তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন তারেক রহমান

বিশেষ সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটুয়াখালী মেডিকেল কলেজে সদ্য চান্স পাওয়া শিক্ষার্থী তামান্না আক্তার ফারজানাকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। উক্ত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে মেডিকেল শিক্ষার্থী তামান্নার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার বাবা, মা ও চাচা আলম গাজী।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থী ফারজানা আক্তার তামান্নার হাতে ভর্তির সমুদয় অর্থ তুলে দেওয়া হয়।

- Advertisement -

এ সময় শিক্ষার্থী তামান্না ও তার পরিবার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শিক্ষার্থী তামান্না একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন

ফারজানা আক্তার তামান্না বলেন, আমার স্বপ্ন আমি একদিন সুচিকিৎসক হয়ে গ্রামের অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করবো।

- Advertisement -

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় মনিটর, অ্যাব বরিশাল চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মামুন অর রশিদ, অ্যাব বরিশাল চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাব পটুয়াখালী চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. রাহাত মাহমুদ, অ্যাব বরিশাল চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাসিব মো: তুষার, পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।

প্রসঙ্গত, ফারজানা আক্তার তামান্না ২০২৩ সালে এইচএসসি পরিক্ষায় পাস করে অংশ নেয় মেডিকেল ভর্তি পরীক্ষায়। তবে সেবার উত্তীর্ণ হয়েও তামান্না কোনও মেডিকেল কলেজে অর্থের অভাবে ভর্তি হতে পারেন নি। মানুষের কটুকথা ও হতাশাকে পেছনে ফেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে ৪৭২৮ তম মেধাতালিকা নিয়ে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে চান্স পায় ফারজানা। এবারও অর্থের অভাবে তার ভর্তি অনিশ্চয়তার মুখে পড়ে তামান্না। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শিক্ষার দায়িত্ব নেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম নামের এক সংবাদকর্মী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট...

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত...