শেরপুরে নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের শেরপুর সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে ছাত্রদলের সংগঠক আরমান হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্র নেতা অন্তর আহমেদ, শাকিল রহমান, মিঠু চৌধুরী, ফরিদুল ইসলাম, শাহাদত হোসেন, বাকির উদ্দিন, রাব্বি হাসান, জামরুল ইসলাম, সৈকত মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি এসব অপরাধকে আরও উৎসাহিত করছে। নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হওয়ায় অপরাধীরা বারবার একই অপকর্ম করছে

তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, আর এ সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। বক্তারা দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে অপরাধীদের কঠোর হস্তে দমন করতে হবে এবং ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার কথা বলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে...