৮ মাসের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা গর্ভধারিণী মায়ের

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

৮ মাসের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা নিজ মায়ের। আধো আধো বোল সবে ফুটেছে শিশুটির মুখে। মায়ের মুখ সে চেনা শুরু করেছে মাত্র কয়েক মাস ধরে। তবে সেই চেনা মুখটাই যেন হঠাৎ অচেনা হয়ে উঠেছে ৮ মাস বয়সী শিশু সিজান আহমেদের। গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে তার হাত-পা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গত ১৩ মার্চ (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এই নির্মম ঘটনা ঘটে। ২ হাত ও এক পায়ে প্লাস্টার নিয়ে তীব্র যন্ত্রণায় প্রায়ই কেঁদে উঠছে শিশু সিজান।

এ ঘটনায় গতকাল সোমবার (১৭ মার্চ) বিকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন সিজানের বাবা মো: আশরাফুল ইসলাম। তার বাড়ি উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দারমানিক গ্রামে। একই ইউনিয়নের নয়াপুর এলাকায় অবস্থিত কংক্রিটের বৈদ্যুতিক খুঁটি তৈরির কারখানা কনফিডেন্সের একজন শ্রমিক তিনি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ৫ বছর আগে আশরাফুল জামপুর ইউনিয়নের শেখেরহাট গ্রামে বিয়ে করেন। তার দুই ছেলে। ৪ বছর বয়সী বড় ছেলেটির নাম মো: সামির আহমেদ। ছোট্ট সিজান আহমেদের বয়স সবে ৮ মাস। পারিবারিক কলহের জেরে গত ১৩ মার্চ সকালে সিজানের ২ হাত ও ১ পা ভেঙে দেন মা। এরপর তিনি বাবার বাড়ি চলে যান।

স্বজনরা জানিয়েছেন, ঘটনার দিনই শিশুটিকে মদনপুরের বারাকা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে হাত ও পায়ে প্লাস্টার করার পর বাড়িতে আনা হয়। সিজানের বাঁম হাতের কাঁধ এবং ডান হাতের কনুই ভেঙে দেয়া হয়েছে। ভেঙে দেয়া হয়েছে বাঁম পায়ের হাঁটু থেকেও। মায়ের অনুপস্থিতিতে সিজানকে প্যাকেটজাত কেনা দুধ খাওয়ানো হচ্ছে।

সিজানের বাবা আশরাফুলের ভাষ্য, ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হলেই তার দিকে তেড়ে আসতেন স্ত্রী। বেশ কয়েকবার দা-বটি নিয়েও আক্রমণ করেছে তার ওপর। এমনকি আশরাফুলের মাকেও কয়েকবার মারধর করেছে।

তিনি আরো বলেন, ২ সন্তানের মুখের দিকে তাকিয়ে এতদিন কিছুই বলেননি। বিভিন্ন সময়ে রাতের বেলা তার স্ত্রী ঘর থেকে না বলেই বেরিয়ে যেতেন। বেশ কয়েক ঘণ্টা পর ফিরে আসতেন। যেদিনই বাইরে যেতেন, সেদিনই বাড়িতে এসে কোনো না কোনো অঘটন ঘটাতেন শিশুদের মা।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, মায়ের নির্যাতনের শিকার শিশুর বাবা থানায় অভিযোগ দিয়েছেন। ৮ মাসের ওই শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...