মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা ২৭০০ ছাড়াল, উদ্ধারকাজে সংকট

বিশেষ সংবাদ

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির সামরিক সরকারের প্রধান মিন অঙ হ্লাইংয়ের বরাত দিয়ে চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১৯ জনে।

মঙ্গলবার (১ এপ্রিল) চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৪৫২১ জন এবং ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

জ্যেষ্ঠ জেনারেল হ্লাইং আশঙ্কা প্রকাশ করেছেন যে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ধারণা করছে, প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

গত শুক্রবার মিয়ানমারের মধ্যাঞ্চলে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি দেশজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো—সেতু, মহাসড়ক, বিমানবন্দর ও রেলপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগের পর মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছানো শুরু হয়েছে। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, এসব অঞ্চলে খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও রাশিয়া দেশটিতে ত্রাণসামগ্রীসহ উদ্ধারকারী দল পাঠিয়েছে।

চলমান গৃহযুদ্ধের কারণে আগে থেকেই বিপর্যস্ত ছিল মিয়ানমারের অর্থনীতি। এবার ভয়াবহ এই ভূমিকম্প দেশটির সংকট আরও তীব্রতর করেছে। বিশ্লেষকরা বলছেন, এ দুর্যোগের ফলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে, যা সামাল দেওয়া দেশটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হতে পারে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক...

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আলোচনা এখনো থামেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বিকল্প...

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে...

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হতে পারে, এমন মন্তব্য করেছেন জাতীয়...

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আলোচনা এখনো থামেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে...

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬...

সাত উপজেলার ফলের যোগানদাতা এখন শেরপুরের বারোদুয়ারি বাজার

ভোর থেকেই ট্রাকের আওয়াজ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে বগুড়ার শেরপুর শহরের বারোদুয়ারি হাট সংলগ্ন ফলের আড়ৎ।...

বিদায় বললেন আর্জেন্টিনার বিশ্বস্ত প্রহরী সার্জিও রোমেরো

দীর্ঘ এক অধ্যায়ের অবসান। আর্জেন্টিনার গোলবারের নির্ভরতার আরেক নাম...

হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি...