কোটালীপাড়ায় নৌকার প্রতীক ভেঙে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

বিশেষ সংবাদ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে দলীয় প্রতীকের নৌকার ভাস্কর্য ভেঙে ফেলেছেন পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার।

রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে নিজের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

- Advertisement -

প্রায় তিন দশক ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা আবু ছাইদ শিকদার বাড়ির সামনের পুকুরপাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে নির্মিত নৌকার ভাস্কর্যটি নিজ উদ্যোগে তৈরি করেছিলেন। দল ছাড়ার ঘোষণা দেওয়ার পর নিজ উপস্থিতিতে সেটি ভেঙে ফেলেন তিনি।

আবু ছাইদ শিকদার প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার ভাগ্নে। তার এই আকস্মিক সিদ্ধান্তে পুরো কোটালীপাড়ায় তৈরি হয়েছে চাঞ্চল্য, জেলায় ছড়িয়ে পড়েছে আলোচনা ও সমালোচনার ঝড়।

- Advertisement -

স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা জানান, “আবু ছাইদ শিকদার প্রায় ৩০ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তার মামার প্রভাব কাজে লাগিয়ে চেয়ারম্যান হয়েছিলেন। দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি নানামুখী দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এখন দলের দুর্দিনে এসে তার এ ধরনের আচরণ আমাদের হতবাক করেছে। আমরা নৌকার ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই।”

এদিকে, দলত্যাগের ঘোষণা দিতে গিয়ে আবু ছাইদ শিকদার বলেন, “আমি যে দলের জন্য এতদিন কাজ করেছি, সেই দলের নেত্রী দুর্নীতিগ্রস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। আদর্শ হারিয়েছে দল। তাই এ দলে আর থাকবো না। তিনি ফিরে এলেও আর আওয়ামী লীগে ফিরবো না। এ কারণেই নৌকার প্রতীক ভেঙে ফেলেছি।”

- Advertisement -

স্থানীয় পর্যায়ে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে, একইসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...