তাপদাহে ঘরছাড়া জীবিকা, বিপাকে শ্রমজীবী মানুষ

বিশেষ সংবাদ

রোদের আগুনে যেন ঝলসে যাচ্ছে জনপদ। বাতাসে নেই বিন্দুমাত্র শীতলতা, বরং ঘামে ভিজছে শরীর, কষ্টে কাঁপছে জনজীবন। বগুড়াসহ সারা দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে মানুষ, প্রাণী এবং প্রকৃতি।

গত কয়েকদিন ধরেই চলছে গরমের ভয়াবহ দাপট। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১১ মে) বিকাল ৪টা পর্যন্ত বগুড়ার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি আরও কয়েকদিন চলবে। স্বস্তির বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ১৩ মে’র আগ পর্যন্ত।

দাবদাহে স্বস্তির খোঁজে ডাব ও সরবতে তৃপ্ত মুহূর্ত। ছবিটি বগুড়ার শেরপুরের দশ মার্কেটের গলি থেকে তোলা | অন্বেষণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, টানা পাঁচদিন স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা বজায় থাকলে সেটিকে ‘দাবদাহ’ হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হিসেবেও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে সেটি ‘তীব্র দাবদাহ’ হিসেবে বিবেচিত।

এদিকে এই অতিরিক্ত উত্তাপে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। রিকশাচালক, দিনমজুর, কৃষকরা কাজ ফেলে রাস্তার পাশে আশ্রয় নিচ্ছেন। কারও মাথায় ছাতা, কেউবা মুখে পানি ছিটিয়ে শরীর ঠাণ্ডা করার চেষ্টায়। শিশু-কিশোররা আশ্রয় নিচ্ছে পুকুর-খালে জলকেলিতে।

তবে গরমের প্রকোপ শুধু মানুষে সীমাবদ্ধ নয়। পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় কৃষিজমিতে দেখা দিয়েছে সেচসংকট। অনেক জায়গায় নলকূপে পানি উঠছে না, ধান কাটার মৌসুমে শ্রমিকরা কাজ করতে পারছেন না। এর সাথে যোগ হয়েছে বিদ্যুতের লোডশেডিং।

আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর মো. শাহিদুজ্জামান সরকার জানিয়েছেন, “তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে পারদ।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হোটেলের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বিল...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস...