গায়ে হাত দেননি শামীম, ধর্ষণের অভিযোগে দুঃখপ্রকাশ প্রিয়াঙ্কার

বিশেষ সংবাদ

অভিনয়শিল্পী সংঘের সালিস বৈঠকে নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। বেশ কিছু দিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে শামীমের বিরুদ্ধে মারধর, গালাগালি, এমনকি ধর্ষণের হুমকির অভিযোগ এনেছিলেন প্রিয়াঙ্কা।কিন্তু এবার প্রকাশ্যে তিনি জানালেন, ‘শামীম গায়ে হাত দেননি, ধর্ষণের অভিযোগও ছিল ভুল।’

গত বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতিতে জানায়, “শামীম ও প্রিয়াঙ্কা উভয়েই অনুতপ্ত। তাদের ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ শিল্পী সমাজে দায়বদ্ধতার উদাহরণ।” সংঘের ফেসবুক পেজে একটি ভিডিওও পোস্ট করা হয়, যেখানে শামীম হাসান সরকার ভক্তদের কাছে ক্ষমা চান এবং নারী সহশিল্পীদের প্রতি আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দেন।

সেই সালিস বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা প্রিয়াও। সেখানে তিনি বলেন, “শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমার একটা ভুল শটে উনি রেগে যান এবং গালিগালাজ করেন। তবে সেটা রাগের মাথায় করেছেন, তিনি সেটা স্বীকার করেছেন।”

তিনি আরও বলেন, “আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি—এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন, তাই সঠিকভাবে বুঝে উঠতে পারিনি। এজন্য আমি দুঃখিত।”

ধর্ষণের অভিযোগ নিয়ে প্রিয়াঙ্কা বলেন, “ধর্ষণের বিষয়টা একেবারেই ভুল তথ্য ছিল। উনি আমাকে স্পর্শ করেননি বা গায়ে হাত দেননি।”

কয়েক সপ্তাহ আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা প্রিয়া দাবি করেন, শামীম শুটিং সেটে তাকে মারধরের চেষ্টা করেছেন, গালিগালাজ করেছেন এবং ধর্ষণের হুমকি দিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। পাল্টা এক সংবাদ সম্মেলনে শামীম হাসান সরকার এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

অবশেষে শিল্পী সংঘের হস্তক্ষেপে এই বিরোধ মিটেছে বলে জানা গেছে। সংঘের পক্ষ থেকে শামীমকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে।শনিবার (২ মে) নির্বাচন...

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে) সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।শনিবার (২...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ...

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে)...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২...

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান সফরে ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা

অন্বেষণ ডেস্ক : উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ সিভিল...

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত...