অবশেষে জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

বিশেষ সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া ঢালিউডের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া অবশেষে জামিন পেয়েছেন। তবে তিনি এখনো কারাগার থেকে মুক্তি পাননি।

মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিনের আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন। জামিন মঞ্জুর হলেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, রোববার দুপুরে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেদিনই তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতে হাজির করা হয়।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানির সময় ফারিয়াকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি ছিলেন নির্বাক এবং কয়েকবার চোখ মুছতে দেখা যায় তাকে। শুনানিতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তাকে “ফ্যাসিস্টের দোসর” হিসেবে আখ্যা দেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন এবং ২২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তবে মঙ্গলবারের শুনানিতে তার জামিন মঞ্জুর হয়।

তবে এখনো জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছেনি, ফলে তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, তারা আন্দোলনের বিরোধিতা করে ক্ষমতাসীন দলের পক্ষ নিয়েছেন এবং অর্থ সহায়তা দিয়েছেন। মামলাটি গত ২৮ এপ্রিল আদালতের নির্দেশে ভাটারা থানায় নথিভুক্ত হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...