চলে গেলেন অভিনেতা মুকুল দেব, বলিউডে শোকের ছায়া

বিশেষ সংবাদ

বলিউডে আবারও নেমে এসেছে শোকের ছায়া। ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। তার মৃত্যুতে চলচ্চিত্রপাড়া ও অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মুকুল দেবের মৃত্যুর খবর নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। যদিও তার মৃত্যুর সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন

তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে পুরনো একটি ছবি শেয়ার করে মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন। ক্যাপশনে লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না… শান্তিতে ঘুমাও মুকুল।”

১৯৯৬ সালে টিভি ধারাবাহিক ‘মুমকিন’-এর মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন মুকুল। এরপর ‘এক সে বাড়কর এক’ সহ বেশ কিছু জনপ্রিয় শো-তে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। তিনি ‘ফেয়ার ফাংশন ইন্ডিয়া’র প্রথম সিজনের উপস্থাপকও ছিলেন।

চলচ্চিত্রে তার অভিষেক ঘটে মহেশ ভাট পরিচালিত থ্রিলার ‘দাস্তাক’ দিয়ে, যেখানে তিনি পুলিশ অফিসার এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন।

এরপর ‘দিল কি সাফাই’, ‘কাগার’, ‘সোনি’, ‘জুলম’, ‘ইনসানিয়ত’, ‘ব্রাদার্স ইন ট্রাবল’, ‘রক্ত’সহ বহু হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা ও মালয়ালম ছবিতে অভিনয় করে শক্ত অবস্থান গড়ে তোলেন। বলিউডে তার সর্বশেষ উপস্থিতি ছিল ‘আন্ত দ্য ইন্ড’ সিনেমায়।

বাংলা সিনেমার দর্শকদের কাছেও তিনি পরিচিত মুখ। ‘আওয়ারা’, ‘বচ্চন’ ও ‘সুলতান: দ্য স্যাভিয়র’-এ জনপ্রিয় অভিনেতা জিৎ-এর সঙ্গে কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মুকুল ছিলেন একজন পেশাদার পাইলটও। ভারতের ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন এবং লাইসেন্সপ্রাপ্ত পাইলট হিসেবে কাজও করেছেন।

মুকুল দেবের জন্ম ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর, একটি পাঞ্জাবি পরিবারে। বলিউড অভিনেতা রাহুল দেব তার বড় ভাই। দুই ভাই-ই অভিনয়জগতে নিজেদের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।

তার মৃত্যুর খবরে বলিউড অঙ্গনে শোক নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে মুকুল দেবের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর...