মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

দুই টাকার তালের শাঁস বাজারে ৩০ টাকা!

বিশেষ সংবাদ

গ্রীষ্মের প্রচণ্ড রোদের সঙ্গে তাল মিলিয়ে শহরের রাস্তা-ঘাটে এখন ভিড় জমাচ্ছে তালের শাঁস। মুখে দিলে যেন শান্তির পরশ—কিন্তু দামে যেন জ্বালার আগুন। মাত্র দুই টাকায় গাছ থেকে কেনা একটি শাঁসই এখন টাঙ্গাইল শহরে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

শহরের কলেজ গেট, আদালত চত্বর, বাসস্ট্যান্ড, বেবীস্ট্যান্ড—প্রায় প্রতিটি মোড়েই বসেছে অস্থায়ী তাল-বাজার। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাইকে দেখা গেছে সেই শাঁস কিনতে ভিড় জমাতে। শ’ শ’ তাল সাজিয়ে বসেছেন মৌসুমি বিক্রেতারা।

তাদের কাছেই পাওয়া গেল তালের বর্তমান হিসাব। কাঁচা তাল বিক্রি হচ্ছে ৩০ টাকায়, আর একটি শাঁস বা কোষ ১০ টাকা করে। তবে সুস্বাদু শাঁস খেতে হলে অনেক ক্ষেত্রেই ২৫-৩০ টাকা গুণতেই হচ্ছে ক্রেতাদের।

ব্যবসায়ীরা জানান, টাঙ্গাইলে তালগাছ কম। বেশিরভাগ তালই আসে সাতক্ষীরা, ফরিদপুর ও নাটোর থেকে। ট্রাকে করে তাল এসে unload হয় ময়মনসিংহ রোডের সিঅ্যান্ডবি অফিস এলাকায়। সেখান থেকেই খুচরা বিক্রেতারা তাল কিনে শহরে বিক্রি করেন

ফরিদপুর থেকে আসা ব্যবসায়ী নাসির মিয়া জানান, একটি তালগাছ ৩০০-৪০০ টাকায় কেনা হয়। প্রতি গাছে দেড়শ’ টাকায় শ্রমিক দিয়ে তাল কাটাতে হয়। গড়পড়তা একেকটি তালের খরচ পড়ে ৪-৫ টাকা, বিক্রি করেন ৮-৯ টাকায়। তবে কখনও বাজারে তালের পরিমাণ বেশি হলে সিন্ডিকেট ও বাকি বিক্রির কারণে লোকসানও হয়।

সাতক্ষীরার আরেক পাইকার মো. মিজানুর রহমান জানান, গড়ে একেকটি কাঁচা তালে ৬-৭ টাকা খরচ পড়ে, যা বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।

তাল কিনতে আসা রজব আলী বললেন, “আগে বাড়িতে তালগাছ ছিল, এখন নেই। শুধু শাঁস খেয়েই পুরোনো দিনের কথা মনে করি।”
ক্রেতা রহিমা রহমান বলেন, “তালের শাঁস শরীরের জন্য খুব উপকারী, কিন্তু গাছ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। আমাদের উচিত এখনই অন্তত একটি করে তালগাছ রোপণ করা।”

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ জানান, তালের শাঁসে রয়েছে ভিটামিন এ, বি, সি, জিংক, আয়রন, ক্যালসিয়ামসহ নানা পুষ্টিগুণ। কিন্তু তালগাছের সংখ্যা কমে যাওয়ার পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন, রাস্তাঘাট প্রশস্তকরণ ও মানুষের অবহেলা।

তিনি বলেন, “একটি তালগাছ ১০-১২ বছর পর ফল দিতে শুরু করে। এটি শুধু ফল নয়, বজ্রপাত প্রতিরোধ, মাটি সংরক্ষণ ও পানির স্তর ঠিক রাখতেও সহায়ক।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের...

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি...