নিজস্ব প্রতিবেদক :

শেরপুরে পরিবেশ প্রতিরক্ষা সংস্থার বৃক্ষরোপণ

বিশেষ সংবাদ

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) বেলা ১১ টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন।উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানিপুর পূর্বপাড়া পাঁচনার বিল সংলগ্ন গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময়, উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, উপজেলা বন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, শেরপুর উপজেলা প্রথম আলো প্রতিনিধি সবুজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায়, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, ফলজ, বনজ, ঔষধি ফুলের ৭ প্রজাতির সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের ১ হাজার চারা রোপণ করেছে। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আরও ১ হাজার বৃক্ষরোপন করার মাধ্যমে এই কর্মসূচী সমাপ্ত হবে।

সংগঠনের সভাপতি সোহাগ রায় বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়নে বৃক্ষরোপণ করা জরুরী। সরকারি অথবা বেসরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে এমন আরো উদ্যোগ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের এমন উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে স্থানীয় জনগণের বৃক্ষরোপনের প্রতি আগ্রহ বারবে। পরিবেশের উন্নয়নে তাদের এরূপ উদ্যোগে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...