শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের খান্দার বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত এই মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

তিনি বলেন, “১৯৭১ সালে যখন গোটা জাতি ছিল দিশেহারা, তখনই মেজর জিয়াউর রহমান জাতির সামনে আলোর দিশা দেখান। তিনি নিজের পরিবারের কথা না ভেবে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন।”
তিনি আরও বলেন, “আজ তারেক রহমানও দেশের এই সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তিনি সকল রাজনৈতিক শক্তিকে একত্রিত করে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, যা বাস্তবায়ন হলে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, নির্বাহী সদস্য এড. আব্দুল মতিন মন্ডল, সাবেক তাঁতী সম্পাদক তৌহিদুল ইসলাম বিটু, সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু এবং শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, রোকেয়া বেগম রঞ্জনা, আতিকুজ্জামান সজীব, জহুরুল ইসলাম পলাশ, সাহেদুল ইসলাম রবি, সোহেল শাহরিয়ার, সোহেল রানা সুমন, শফিকুল ইসলাম শফিক, মিকি, সামিয়া, জলিল, খোরশেদ, বিপুল, নূর মোহাম্মদ রাঙ্গা, শহিদুল ইসলাম, ওয়াহাব, দেলোয়ার হোসেন ডনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় জনসাধারণের মাঝে ঈদের আগে এমন মানবিক সহায়তা পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...