বগুড়ায় ছাত্রী সেজে কলেজ শিক্ষককে অপহরণ, চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ায় ছাত্রী সেজে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষককে ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাবেয়া রিয়া (২৮) ও তার সহযোগী মানিক চন্দ্র সরকার (৩৫)।

রবিবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১২-এর একটি দল। এসময় তাদের কাছ থেকে চারটি সিমকার্ড, তিনটি বাটন মোবাইল, একটি স্মার্টফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক বলেন, গত ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয় রাবেয়া রিয়া। পরে তাকে কৌশলে শহরের একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন ও নগদ টাকা।

এরপর পরিবারকে ভয় দেখিয়ে বিকাশে ৩৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর তদন্তে নামে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। তাদের টার্গেট থাকে সমাজে পরিচিত ও আর্থিকভাবে স্বচ্ছল মানুষ।

গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সোমবার সকালে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা এনামুল হক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...