মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান

বিশেষ সংবাদ

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী

সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, সকালে তিন দফা দাবিতে আন্দোলনে নামেন চাকরিচ্যুত সাবেক বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যরা। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করেন। কিছুক্ষণ পর পদযাত্রা করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র উদ্দেশে রওনা হন তারা।

বেলা ১১টার পর মৎস্য ভবন মোড় পর্যন্ত শান্তিপূর্ণভাবে এগিয়ে যান বিক্ষোভকারীরা। এরপর পুলিশ তাদের পথরোধ করে। কিন্তু আন্দোলনকারীরা সেখানে থেমে না থেকে কাকরাইল মোড়ে বসে পড়ে নতুন করে অবস্থান নেন।

তখন পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়,যদি ১০ মিনিটের মধ্যে যমুনা এলাকা না ছাড়েন, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিক্ষোভকারীরা এই হুঁশিয়ারি উপেক্ষা করলে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে, পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে কাকরাইল, সিদ্ধেশ্বরী ও শান্তিনগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। ব্যস্ত এলাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ২০০৯ সালের ঘটনার পর তারা বিচার ছাড়াই চাকরিচ্যুত হন। এরপর থেকে পুনর্বহাল ও ন্যায়বিচারের দাবিতে বারবার আবেদন করলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমন অভিযোগও রয়েছে তাদের।

একজন আন্দোলনকারী বলেন, “আমরা ১৫ বছর ধরে ঘুরছি, কেউ আমাদের কথা শোনে না। আজ তাই আবারও রাস্তায় নামতে হয়েছে।”

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কাকরাইল ও যমুনা এলাকার পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আটককৃত ব্যক্তিদের নাম বা সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু আন্দোলনকারীকে ‘উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায়’ আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০...

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনে আর বাধা নেই

বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। তার মনোনয়নপত্রের বৈধতা নিয়ে করা...

প্রেসক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় সাংবাদিক আলী মামুদ উদ্ধার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (প্রেসক্লাব) ভেতর থেকে দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)...

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন...

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনে আর বাধা নেই

বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা...

প্রেসক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় সাংবাদিক আলী মামুদ উদ্ধার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (প্রেসক্লাব) ভেতর থেকে দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে অচেতন...

বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের সাইকেল র‍্যালি

যান্ত্রিক কোলাহল ও দূষণমুক্ত, স্বাস্থ্যবান্ধব নগরের বার্তা নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬...

দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের...

তরুণদের হাতে নতুন বাংলাদেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ তুলে...