বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন স্বামী

বিশেষ সংবাদ

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সাব্বির হোসেন। কথা বলার ফাঁকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

শুক্রবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া সড়ক পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (২৫) উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি একটি চায়ের দোকানে কাজ করতেন বলে

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির কয়েক বছর আগে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। সেই সময় পরিচয় হয় সুমাইয়া খাতুন নামের এক তরুণীর সঙ্গে। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দুই বছর আগে তারা বিয়ে করেন। মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলেও পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। বাধ্য হয়ে তারা দামগাড়ায় একটি ভাড়া বাসায় ওঠেন।

নতুন পরিবেশে সাব্বির একটি হোটেলে কাজ করে সংসার চালানোর চেষ্টা করছিলেন। কিন্তু কয়েক দিন আগে দাম্পত্য কলহের কারণে স্ত্রী সুমাইয়া ঢাকায় চলে যান। সাব্বির তাকে ফিরিয়ে আনতে নানা চেষ্টা করলেও সফল হননি।

- Advertisement -

এরপর শুক্রবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে তীরের সঙ্গে বেঁধে ফাঁস দেয় সাব্বির। ঘটনার সময় তার স্ত্রী সুমাইয়া কল কেটে দ্রুত তাদের এক প্রতিবেশীকে ফোন করে বিষয়টি জানান। পরে প্রতিবেশীরা গিয়ে সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনী গ্রাম থেকে মরদেহটি...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির...