মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পরও খোঁজ মেলেনি ছোট্ট রাইসার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের প্রায় একদিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির। নিখোঁজ রাইসার পরিবার শহরের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে শিশু রাইসাকে খুঁজে বেড়াচ্ছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মেয়েটির খোঁজে আসেন রাইসার চাচা এমদাদুল হক।

ইনস্টিটিউটের প্রধান ফটকে হাতে থাকা মোবাইল ফোনে রাইসার ছবি দেখিয়ে গণমাধ্যমে তিনি বলেন, “আমার ভাতিজি রাইসা মনিকে খুঁজে পাচ্ছি না। রাইসা মাইলস্টোন স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। কাল স্কুলে গিয়েছিল, কিন্তু দুর্ঘটনার পর আর ওকে খুঁজে পাইনি।”

তিনি জানান, দুর্ঘটনার খবর শুনে তারা স্কুলে ছুটে যান। কিন্তু সেখানে রাইসাকে খুঁজে পাননি। এরপর রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছোট ছোট দলে ভাগ হয়ে খোঁজ চালিয়ে যাচ্ছেন তারা। কিন্তু এখনও মেয়েটির হদিস নেই।

“একদিন হয়ে গেল, মেয়েটা কোথায় আছে, জানিই না। পাগল হয়ে যাচ্ছে পরিবার,” বললেন চাচা এমদাদুল।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও ভবনে আগুন ধরে যায়।

বিধ্বস্ত ভবনটিতে তখন ক্লাস চলছিল। ভেতরে বহু ছাত্র-ছাত্রী অবস্থান করছিলেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পরে সেনাবাহিনী ও বিজিবি উদ্ধার কাজে অংশ নেয়। হেলিকপ্টারে করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন, আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। তবে ঠিক কতজন নিখোঁজ আছেন, তা এখনো স্পষ্ট নয়। রাইসা মনির নিখোঁজ থাকার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে প্রশ্ন—আসলে কতজন শিশু এখনও নিখোঁজ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...