বগুড়ায় প্রতারণার মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিতপুর এলাকায় তার নির্মাণাধীন ‘আমেনা ডেইরি ফার্ম’-এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে থানায় আরও একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি জামিনে আছেন। গত কয়েক বছরে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রজেক্ট, অনুদান এবং চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। বগুড়া ছাড়াও তার নিজ জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে উল্লেখযোগ্য সম্পদ রয়েছে। ‘আমেনা ফাউন্ডেশন’সহ ‘আমেনা’ নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে প্রতারণার ফাদে ফেলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন।

বগুড়া সদর থানার উপ-পরিদশর্ক (এসআই) নুরুজ্জামান বলেন, আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় একজনের পরিবর্তে অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের...

শেরপুরে উত্তর বাহিনী পৌর মহাশ্মশানের ৩৫তম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে ৩৫তম বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল)...

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জয়নগর ইউনিয়ন বিএনপির...

বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় একজনের পরিবর্তে অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রী আটক...

শেরপুরে উত্তর বাহিনী পৌর মহাশ্মশানের ৩৫তম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে ৩৫তম বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের...

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার...

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে...

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৫...

শেরপুরে অবৈধ মাটি কাটার দায়ে ৩ চালকের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে...