বেগুনের কেজি ১৬০, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাজধানীতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বাড়ছে শাক-সবজি, মাছ-মুরগি ও ডিমের দাম। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে বেগুনের দাম একেবারে নিয়ন্ত্রণের বাইরে।

বর্তমানে প্রতি কেজি গোল বেগুন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা। টমেটো ১৭০, করলা ৭০, ঢ্যাঁড়স ৬০, কাঁকরোল ৭০-৮০, পটল ৬০-৭০, ধুন্দল ৪০-৫০, কচুর মুখী ৬০, শসা ৫০-৭০ ও পেঁপে ২০-২৫ টাকায় পাওয়া যাচ্ছে। বরবটি ৮০-১০০, গাজর ৭০, চিচিঙ্গা ৮০, উচ্ছে ৭০ এবং পেঁয়াজ কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শুধু সবজিই নয়, মুরগি ও ডিমও চড়া দামে বিক্র হচ্ছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৭০ টাকা। সোনালি মুরগি ৩২০-৩৪০, সাদা কক ৩০০, লাল কক ২৮০-৩০০ এবং দেশি মুরগি ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের দামও বাড়তি। বর্তমানে প্রতি ডজন লাল ডিম ১৫০ টাকা, সাদা ডিম ১৪০ টাকা এবং হাঁসের ডিম ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়। ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৬০০, ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ এবং দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। এছাড়া রুই ৩৮০-৪৫০, কাতল ৪৫০, তেলাপিয়া ১৮০-২২০, পাঙাশ ১৮০-২৩০ এবং শিং-পাবদা ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের দাম অপরিবর্তিত। মিনিকেট চাল কেজি ৮২-৮৫, নাজিরশাইল ৮৫-৯২ এবং মোটা চাল ৫৬-৬২ টাকায় বিক্রি হচ্ছে।

ভোগান্তি বাড়াচ্ছে ডাল ও আটার দামও। খোলা আটা কেজি ৪৫-৫০ এবং প্যাকেট আটা ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মসুর ডালের কেজি বেড়ে হয়েছে ১৫০ টাকা, ভারতীয় মসুর বিক্রি হচ্ছে ৯৫-১০৫ টাকায়।

কাঁচা মরিচের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ভারতীয় কাঁচা মরিচ কেজিপ্রতি ১২০ টাকা এবং দেশি মরিচ ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে; যা এক সপ্তাহ আগেও ছিল ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব সিনিয়র সহ-সভাপতি এস এম নাজের হোসাইন গণমাধ্যমে জানান, পর্যাপ্ত সরবরাহ ও আমদানি থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা অতি মুনাফার আশায় সিন্ডিকেট তৈরি করছে। অথচ বাজার নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিং নেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের দিন বিকেলে ক্রেতাদের ভিড়ে মুখর শপিংমলে...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর থেকে তিনি তীব্র অর্থনৈতিক কষ্টের মুখোমুখি...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত আসন্ন কোরবানি...

চাঁদাবাজি এনসিপির প্রধান আয়ের উৎস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ...

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার...