বগুড়ায় হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৭

বিশেষ সংবাদ

বগুড়া শহরে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে দুইজন ব্যক্তিকে একটি ফ্ল্যাটে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে একটি সংঘবদ্ধ চক্র। খবর পেয়ে ডিবি পুলিশের অভিযান চালিয়ে তাদের জিম্মিদের উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বগুড়ার আলোচিত যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকারের ভাইসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের চকসূত্রাপুর এলাকার শহীদ বিলু সড়কের রহমান ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা চেলোপাড়ার মহসিন কাজি সিজান (২৫), মতিন সরকারের ভাই ওমর সরকার (৩৫), কেয়া বেগম (৩৩), আফসানা মিমি (২৪), কামরুন্নাহার অধোরা (২২), এনামুল হোসেন ওরফে রায়হান (২৭) এবং নয়ন হোসেন (৩৫)।

- Advertisement -

এসময় তাদের কাছ থেকে ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৫ হাজার ১০০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মহসিন কাজি সিজানের বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও মারামারিসহ ৬টি মামলা, এনামুল হোসেন রায়হানের বিরুদ্ধে অপহরণ, চুরি ও মারামারিসহ ৬টি মামলা, ওমর সরকারের বিরুদ্ধে হত্যা, চুরি, মারামারি ও মাদকসহ ৬টি মামলা এবং নয়ন হোসেনের বিরুদ্ধে ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

- Advertisement -

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ফজলুর রহমান (৪৪) মাসখানেক আগে মেয়ের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এলে কেয়া বেগমের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ফোন নম্বর বিনিময় হয়।

গতকাল সকালে কেয়া ফোনে ফজলুর রহমানকে তিনমাথা এলাকায় ডেকে নেন। সেখানে গিয়ে তিনি কেয়ার সঙ্গে চকসূত্রাপুরের ওই ফ্ল্যাটে যান। এসময় তার এক সহযোগীকেসহ তাকে সেখানে আটকে রাখা হয়।

এরপর ভুক্তভোগীদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এমনকি তাদের উলঙ্গ করে ভিডিও ধারণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।

পরে ভুক্তভোগীদের পরিবার বিষয়টি ডিবিকে জানালে রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাদের উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন...