কোরআন পোড়ালেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নেত্রী

বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণার মঞ্চে আবারও উঠল ধর্মবিদ্বেষের বিতর্ক। টেক্সাসের ৩১তম কংগ্রেশনাল জেলার রিপাবলিকান প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ প্রকাশ্যে কোরআন পুড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন

কলম্বিয়ায় জন্ম নেওয়া এই কট্টর ডানপন্থি প্রার্থী প্রচারণা শুরুর প্রথম দিনেই হাতে কোরআন তুলে নিয়ে তাতে আগুন ধরান। ঘটনাটির ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। যদিও বেশির ভাগ প্ল্যাটফর্ম ভিডিওটি সরিয়ে দিয়েছে, ইলন মাস্কের মালিকানাধীন এক্সে তা এখনও রয়েছে। ফলে গোমেজের পাশাপাশি মাস্কও সমালোচনার মুখে পড়েছেন।

- Advertisement -

ভিডিওতে গোমেজ শুধু কোরআনে আগুন দেননি, বরং ইসলাম ধর্মকে ‘টেক্সাস থেকে নির্মূল করার’ শপথও নিয়েছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে খ্রিষ্টান রাষ্ট্র বলে দাবি করেন এবং মুসলমানদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দেশ থেকে বহিষ্কারের আহ্বান জানান। আরও বলেন, সত্যিকারের সৃষ্টিকর্তা কেবল একজন—ইসরায়েলের ঈশ্বর।

এই ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম ও সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। সমালোচকেরা বলছেন, ইসরায়েলের গাজায় আগ্রাসনের পর থেকেই যুক্তরাষ্ট্রে মুসলিম ও আরব জনগোষ্ঠীর ওপর বৈষম্য ও হামলার প্রবণতা বেড়েছে। গোমেজের এই কর্মকাণ্ড সেই উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। এক ব্যবহারকারী লিখেছেন, “কোরআনে যিশুর নাম ২৫ বার, আর মেরির নাম ৩৬ বার এসেছে। কোরআন পোড়াতে গিয়ে গোমেজ যিশু ও মেরিকেও অপমান করেছেন।” অন্য এক মন্তব্যে বলা হয়, এই কাজ কেবল তাঁর অজ্ঞতাকেই প্রকাশ করে।

এমনকি, সাবেক ট্রাম্প প্রশাসনের রিপাবলিকান নেতা রিচার্ড গ্রেনেলও গোমেজের আচরণের তীব্র সমালোচনা করেছেন। তাঁর ভাষায়, “কোরআন পোড়ানো শুধু মুসলমানদেরই আঘাত করছে না, বরং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর মূল্যবোধের ওপরও হুমকি তৈরি করছে।”

- Advertisement -

ভ্যালেন্টিনা গোমেজ এর আগেও অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে আলোচনায় আসার চেষ্টা করেছিলেন। তবে এবার কোরআন পোড়ানোর মতো পদক্ষেপ নিয়ে তিনি আবারও দেখালেন, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে ধর্মকেই হাতিয়ার করতে তিনি সবচেয়ে বেশি আগ্রহী।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...