শেরপুর-ধুনট সড়কে আতঙ্ক, ১৮ দিনে ৫ ছিনতাই ও চুরি

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর-ধুনট সড়ক এখন ভয়ের পথে পরিণত হয়েছে। গত ১৮ দিনে পরপর পাঁচটি ছিনতাই ও চুরির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। পুলিশি টহলের প্রশ্ন তুলছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

সবশেষ ঘটনা ঘটে ৩০ আগস্ট শনিবার রাতে। শালফা বাজারে মো. উপেনের চা স্টলের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে নগদ ২ হাজার ১০০ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।

এর আগে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে, শেরপুর-ধুনট সড়কের শুবলি এলাকায় জমি দেখতে মোটরসাইকেল সড়কের পাশে রেখে যান ভুক্তভোগী সেলিম খা। সুযোগ বুঝে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

১৯ আগস্ট মঙ্গলবার রাত আড়াইটার দিকে হুসনাবাদ এলাকায় ঘটে ভয়াবহ ছিনতাই। নাসিম মীর তার স্ত্রীকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে তার অটোরিকশা থামিয়ে ১৯ হাজার ৮০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন লুট করে নেয়।

একই রাতে ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের মাসুদও ছিনতাইচেষ্টার শিকার হন। তবে সাহসিকতার সঙ্গে মোটরসাইকেল জোরে চালিয়ে তিনি প্রাণে রক্ষা পান।

এর আগে ১২ আগস্ট রাত ১টার দিকে, শালফা কলেজপাড়া এলাকায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রূপম ছিনতাইকারীর কবলে পড়েন। সেদিন দুর্বৃত্তরা তার কাছ থেকে ৮ হাজার টাকা, একটি অপ্পো অ্যান্ড্রয়েড ফোন ও একটি আইফোন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী রাশেদুল ইসলাম রূপম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি যতদূর জানি এই সড়কে পুলিশ টহল থাকে। তাহলে এতগুলো ঘটনা পরপর ঘটলো অথচ পুলিশ কিছুই জানল না এটা মানা যায় না।”

স্থানীয়রা জানান, শেরপুর-ধুনট সড়কে ছিনতাই এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। রাত তো বটেই, দিনের বেলাতেও মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না। তারা দ্রুত পুলিশি টহল জোরদার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “সব ঘটনায় আমাদের কাছে অভিযোগ আসে না, তাই অনেক সময় জানতেও পারি না। তবে সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে বিশেষ অভিযান চলছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...